শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর সদরের অনুমোদনহীন একটি সার কারখানায় বিভিন্ন ব্র্যান্ডের ও কোম্পানীর ৪শ বস্তায় ২০টন নকল সার জব্দ করেছে যৌথ বাহিনী।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় সেভেন.কে.আর বাংলাদেশ লিমিটেড নামে এ কারখানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় সেভেন.কে. আর বাংলাদেশ লিমিটেড এর মালিক রুবেল মিয়া পালিয়ে যায়।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন এন.এম নাহিয়ানের নেতৃত্বে শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম এবং সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সাপমারী এলাকার নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন এর পেছনে ওই নকলা সার কারখানায় যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনসহ ৪শ বাস্তায় ২০টন নকল সার জব্দ করে। জব্দকৃত সারের মূল্য প্রায় ৫লাখ টাকা। সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম বলেন, জামালপুর জেলার এস.এস কক কেয়ারের নামে ওই সার গুলোর চালান পত্র রয়েছে এবং সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেড এর নামে কোন চালানপত্র ও বৈধ কাগজপত্র নেই। সূত্র জানায়, সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী রুবেল সাপমারী গ্রামের জনৈক আব্দুস সামাদের গোডাউনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল সার উৎপাদন করে ফয়েল প্যাকেটে ভরে বাজারজাত করে আসছিল। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, যৌথ বাহিনীর সাথে আমাদের ফোর্স রয়েছে। অভিযান কার্যক্রম শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অনান্য খবর
হলি আর্টিজান রায়ঃ আইনের সুশাসনে অনন্য বাংলাদেশ
২০১৬ সালের জুলায়ের ১ তারিখ। অন্যান্য দিনগুলোর মত একটি সাধারণ দিন ছিল। পাখি ডাকা ভোরে ঘুম থেকে উঠে অফিসের…
কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম ও উলিপুর টিএমএসএসের অগ্রগতি পর্যালোচনা ও কর্মশালা অনুষ্ঠিত
পাবনা আব্দুল খালেক খান ।। বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৪ রংপুর ডোমেইনের অধীন কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম…
নদীর নাব্য ও গভীরতা ফিরবে, দূর হবে ভাঙ্গন
বাঙালী করতোয়া ফুলজোড় ও হুরাসাগর মেগা প্রকল্প উত্তরাঞ্চলের বড় নদীর গভীরতা বেড়ে বন্যা নিয়ন্ত্রিত হবে। বছর বছর বন্যার পানি…
