
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শনিবার সন্ধ্যায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন শুরু হয়। প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় এই সংসদীয় ফোরামের সম্মেলনের আয়োজক বাংলাদেশ জাতীয় সংসদ।
উদ্বোধনী পর্বে নানা আয়োজনে বাংলাদেশকে তুলে ধরা হয়। সংসদ ভবনকে ব্যাকগ্রাউন্ড রেখে নৌকা আকৃতির মঞ্চ তৈরি করা হয়।
বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রামের ওপর একটি ভিডিওচিত্র দেখানো হয়।
বিশ্বের ১৬৪টি দেশের আইনসভার সংগঠন আইপিইউ’র বর্তমান সভাপতি বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য সারের হোসেন চৌধুরী। সংগঠনটির পাঁচদিনের এই সম্মেলনে ১৩১ দেশের ৫৩ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সদস্যসহ ১৫ শতাধিক প্রতিনিধি অংশ নেওয়ার কথা।
