রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণভবনে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মনোনয়ন বোর্ডের সভায় এক মিনিট নীরবতা পালন করেনআওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা।গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার পর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানি ৯৬ বছর বয়সে মারা যান।সবশেষ গত বুধবার এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন রানি এলিজাবেথ। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এরপরই তার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ।বেশ কিছুদিন থেকেই তিনি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস ধরে জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছিলেন রানি। বালমোরাল প্রাসাদেই তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ৭০ বছর সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়।
অনান্য খবর
শুধু আ.লীগের সময়েই নিরপেক্ষ নির্বাচন হয় : বিবিসিকে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শুধু আওয়ামী লীগের সময়েই নিরপেক্ষ নির্বাচন হয়।’ একইসঙ্গে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতেও সরকার বদ্ধপরিকর…
পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে রেলওয়ে স্ল্যাব বসানো শুরু
পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে রেলওয়ে স্ল্যাব বসানোর শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ৮টি স্ল্যাব বসানো হয়েছে। ট্রায়াল সফল হলে শিগগিরই স্থায়ীভাবে…
এমন কাজ করে যাবেন যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে–ভূমি উপদেষ্টা
ঢাকা: রোববার,২ মার্চ ২০২৫: আমাদের দেশে সামাজিক বা পারিবারিক বিরোধের অন্যতম কারণ হচ্ছে ভূমি। ভূমির ওপর সৃষ্টিকর্তা সকল জীবকে অধিকার…
