পাবনা থেকে আব্দুল খালেক খান।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডঃ হোসনে আরা বেগম গতকাল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির সাথে তাঁর ঢাকার অফিস কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। টিএমএসএস এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি ডঃ হোসনে আরা বেগম মন্ত্রী মহোদয় কে বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। মাননীয় মন্ত্রী মহোদয় ঈদ পরবর্তী যে কোন সময়ে টিএমএসএস এর ফাউন্ডেশন অফিস এখতিয়ারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের দৃঢ় আশা পোষন করেন। এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত সহকারী,অফিস স্টাফ ও নির্বাহী পরিচালকেব ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
টিএমএসএস কার্যক্রমে দিকনির্দেশনা দিলেন ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক টি এম আলী হায়দার
টিএমএসএস কার্যক্রমে দিকনির্দেশনা দিলেন ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক টি এম আলী হায়দার এ কে খান : বগুড়ার বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ,…
করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাসায় যেসব স্বাস্থ্যবিধি মানতে হবে
সিনিয়র করেসপন্ডেন্ট ঢাকা: নভেল করোনাভাইরাসের বা কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি এড়াতে দীর্ঘ দুই মাসেরও বেশি সময়ের জন্য সাধারণ ছুটি…
আসামের নতুন মুখ্যমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
ভারতের আসাম রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ড. হিমান্ত বিশ্ব শর্মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এক টুইটবার্তায় বাংলাদেশের…
