মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিনে সুচিত্রা সেন হল-এর নাম পুনর্বহাল ও আবাসন সংকট নিরসনে ছাত্র ফ্রন্টের দাবি

মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিনে সুচিত্রা সেন হল-এর নাম পুনর্বহাল ও আবাসন সংকট নিরসনে ছাত্র ফ্রন্টের দাবি
শেয়ার করুন:
মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিনে সুচিত্রা সেন হল-এর নাম পুনর্বহাল ও আবাসন সংকট নিরসনে ছাত্র ফ্রন্টের দাবি
আজ ৬ এপ্রিল, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, পাবনা জেলা শাখার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এই বিশেষ দিনটিতে এক যুক্ত বিবৃতিতে সংগঠনের পাবনা জেলা শাখার আহ্বায়ক মানিক রতন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাইম সরকারি এডওয়ার্ড কলেজের সুচিত্রা সেন হল-এর নাম অনতিবিলম্বে পুনর্বহাল এবং শিক্ষার্থীদের তীব্র আবাসন সংকট নিরসনে পর্যাপ্ত হল নির্মাণের জোর দাবি জানিয়েছেন।
​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন-
“মহানায়িকা সুচিত্রা সেন ১৯৩১ সালের এই দিনে তৎকালীন বৃহত্তর পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি পাবনার মহাকালী পাঠশালা (বর্তমানে টাউন গার্লস হাইস্কুল) ও পাবনা বালিকা বিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করেছেন। দেশভাগের বিয়োগান্তক অধ্যায়ে তিনি দেশান্তরিত হতে বাধ্য হলেও নাড়ির টানে পাবনা ও বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে আছেন। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের মাটিতে পূর্ববাংলার শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ এবং আন্তর্জাতিকভাবে জনমত গঠনে তাঁর ঐতিহাসিক ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাঁর পিতামহ প্রখ্যাত কবি ও সুরকার রজনীকান্ত সেনের অবদানও অবিস্মরণীয়।”
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগনের প্রতি আহ্বান জানান।
শেয়ার করুন: