ভেজাল ঔষধ প্রয়োগে মৃত্যুর ঘটনা ঘটেছে পাবনার সুজানগরে দুলাই গ্রামের রিপা নামের অনার্স পড়ুয়া মেয়ের। গত ২১মে দুলাই গ্রামের আব্দর রহমানের মেয়ে রিপা আক্তারের টাইফয়েডের কারণে কাশিনাথপুরে কাওছার ফর্মেসি থেকে cefton 2gm এন্টিবায়োটিক কিনে প্রয়োগ করার সাথে সাথে রোগীর মৃত্যু হয়। এ নিয়ে রিপার পরিবার অভিযোগ করলে ভোক্তা অধিকার তদন্ত করে কাওছার ফার্মেসিকে ৭০ হাজাট টাকা জরিমানা করেন। এ নিয়ে রিপার চিকিৎসক ডা.ইলিয়াস কে জিজ্ঞেস করলে তিনি বলেন ঔষধ ভেজাল ছিল। কারণ এর আগেও তাকে কয়েকটা ইনজেকশন পুশ করা হয়েছে তাতে কোন সমস্যা হয়নি , এই ভেজাল ঔষধ অর্ধেকটা প্রয়োগের সাথে সাথেই রোগীর মত্যু হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন অসাধু ব্যবসায়ী ও কোম্পানি উচ্চ মুনাফা লাভের আশায় প্রতিনিয়ত মানহীন, নকল ও ভেজাল ওষুধ বিক্রি করছে । ফলে এসব ওষুধ জীবন রক্ষার পরিবর্তে প্রাণনাশের কারণ হয়ে উঠছে। বাংলাদেশের প্রায় লোকেরই জানা আছে যে দেশি-বিদেশি সব ধরনের ওষুধের সবচেয়ে বড় বিপণনকেন্দ্র ঢাকার মিটফোর্ড এলাকা। এখান থেকেই সারা দেশের বিভিন্ন ফার্মেসি ও দোকানে ওষুধের জোগান দেওয়া হয়। তবে মিটফোর্ড এলাকার নকল, মানহীন ও ভেজাল উপাদানের প্রমাণ মিলেছে। এমনকি নিত্য ও বহুল ব্যবহার্য ওষুধগুলোও নানারকম ভেজালের দুষ্টচক্রে আবদ্ধ। কাশিনাথপুরের বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা বলেন কাওছার ফর্মেসি সহ এমন অনেক ফার্মেসিরাই যারা কোম্পানির কাছ থেকে ঔষধ না নিয়ে ঢাকা মিডফোর্ড থেকে কিনে আনে নকল ঔষধ। ফলে মৃত্যুর মত অনাকাঙ্খিত ঘটনা ঘটে।স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন কাওসার ফার্মেসির বিরুদ্ধে এরকম আরোও অভিযোগ আগেও আছে।রিপার পরিবার অভিযোগ করলে ভোক্তা অধিকার তদন্ত করে কাওছার ফার্মেসিকে ৭০ হাজাট টাকা জরিমানা করেন।
অনান্য খবর
নভেম্বরে দু`দিন ব্যাপী বিশ্বশান্তি সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, মুজিববর্ষেই আগামী নভেম্বরে মাসে দু’দিন ব্যাপী বিশ্বশান্তি সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ। এ সময় বঙ্গবন্ধু…
ডিসেম্বরের দুর্বার আন্দোলনে জোট সঙ্গীদের পাশে পাচ্ছে না বিএনপি, হতাশ নেতৃবৃন্দ!
নিউজ ডেস্ক: দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে একদফা আন্দোলন শুরু করতে চায় বিএনপি। সেই…
মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে ২ গবেষণা গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাক্ষাৎকারভিত্তিক ও গবেষণামূলক দু’টি গ্রন্থ প্রকাশ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী…
