ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ভারত-বাংলাদেশ সম্পর্ককে ব্যাপক এবং প্রাণবন্ত বলে বর্ণনা করে বলেছেন, আমরা যোগাযোগের ওপর জোর দিচ্ছি। ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারতের উন্নয়ন অংশীদার বাংলাদেশ। ভারত-বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব ব্যাপক এবং প্রাণবন্ত।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।ভারতীয় রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ আরো বলেন, তিনটি মেগা ইভেন্ট উদযাপনে অংশীদার হতে পেরে তিনি খুবই খুশি।তিনি বলেন, ‘বাংলাদেশ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে, এমন একটি সময়ে তিনি এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত।’ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ বাংলাদেশে মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আজ ঢাকা এসেছেন।
অনান্য খবর
বড় সুখবর আসছে মাঠ প্রশাসনে
অবশেষে মাঠ প্রশাসনে কর্মরত কর্মচারীদের পদোন্নতি, বেতনস্কেল উন্নীতকরণ এবং নতুন পদ সৃষ্টি হচ্ছে। দুই দশকের বেশি সময়ের দাবি ও আন্দোলনের…
রোহিঙ্গা কার্যক্রম পর্যবেক্ষণে ভাসানচরে ১০ রাষ্ট্রদূত
নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা তীরবর্তী ভাসানচরে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের অবস্থান ও কার্যক্রম পর্যবেক্ষণে পরিদর্শন করেছেন ১০ দেশের…
সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এগিয়ে নিচ্ছি : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সব ধরনের চক্রান্ত মোকাবিলা করে দেশকে এমন একটি অবস্থানে পৌঁছে দিয়েছে যাতে…
