বেড়া ও সাথিয়া উপজেলার বিস্তৃণ এলাকায় প্রচণ্ড শিলাবৃষ্টিঃঃ আহত-২ ও রবি শস্যের ব্যাপক ক্ষতি

শেয়ার করুন:

Bera (pabna) Shila bristi newspic 18.03.2017(1)
বেড়া (পাবনা) প্রতিনিধি :
শনিবার বিকেলে পাবনার বেড়া ও সাথিয়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ৫ মিনিটের প্রচণ্ড শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বড় আকারের শিলার আঘাতে দু’জন আহত হয়েছেন ও অন্তত ৫০টি বাড়ির টিনের চালা ভেঙে পড়েছে। কয়েক শ’ বিঘা জমির উঠতি ফসল গম, পিয়াজ ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় ও কৃষি বিভাগ সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে বেড়া ও সাথিয়া উপজেলার কোন কোন গ্রামে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়। এগুলোর কোন কোনটির ওজন সর্বোচ্চ এক কেজি পর্যন্ত ছিল। এ সময় মাথার উপর শিলা পড়ে বেড়া উপজেলার দাঁতিয়া গ্রামের সিদ্দিক সর্দারের মেয়ে পপি খাতুন(১৭) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের শমসের আলীর স্ত্রী রিক্তা খাতুন(৩৫) গুরুতর আহত হন। তারা চিকিৎসাধীন বলে তাদের পারিবারিক সূত্র জানায়। বেড়া উপজেলার বাগজান গ্রামে আমিরুল ইসলামের টিনের চালা ভেদ করে প্রায় এক কেজি ওজনের শিলাখণ্ড তার পোষা গাভীর উপর পড়ে সেটি আহত হয়েছে।  FB_IMG_1489837089525

এবিসি বার্তার প্রতিনিধি ও বেড়া  ইছামতি বিএম কলেজের প্রভাষক মোঃ রেজাউল করিম বেড়া ও সাথিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর কৃষকেরা জানান গম ও পিঁয়াজ ক্ষেত বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে।

ডাঃ জহুরুল কামাল কলেজের প্রভাষক ও এবিসি বার্তার প্রধান প্রতিবেদক সালাউদ্দিন জানান কাশিনাথপুরে তিন কেজি ওজনের শিলা পরেছে।
এদিকে বেড়া উপজেলার চর বোরামারা গ্রামের ৫০ টি টিনের বাড়িতে শিলাপাত হওয়ায় সেগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। এ গ্রামের মাঠের প্রায় তিন শ’ বিঘা জমির ইরি-বোরো ধান সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। এছাড়া  বিভিন্ন মাঠের পিঁয়াজ ক্ষেত ও গমের ব্যাপক ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *