বুলবুল হাসান বেড়া (পাবনা) প্রতিনিধি:অফিসার ইনচার্জ বেড়া থানার নেতৃত্বে বেড়া থানার এস আই শামীম রেজা সঙ্গীয় অফিসার ফোর্স সহকারে বৃশালিকা ঘাট এলাকা হইতে গতকাল ৮ জুলাই শুক্রবার রাত ৮ ঘটিকার সময় মোঃ আরিফুল ( ৩২) পিতা গোলাম মোস্তফা সাং বৃশালিকা কে ৪০০ পিছ ইয়াবা সহকারে হাতেনাতে ধৃত করেন। অপর পক্ষে এস আই আরিফুল ইসলাম সঙ্গীয় এ এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহকারে বাটিয়াখড়া এলাকায় গতকাল বিকাল ৫ টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করিয়া সোনাপদ্মা গ্রামের হাসান (৩৫) পিতা হাফেজ এর নিকট হইতে ০২ গ্রাম হেরোইন এবং অপর আসামি হাচান ( ২৮) পিতা আব্দুল খালেক সাং জয়নগর এর নিকট হইতে ০১ গ্রাম হেরোইন উদ্ধার করেন। এ ব্যাপারে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হইয়াছে। আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।
অনান্য খবর
টিএমএসএসের তাহেরপুর অঞ্চলের কার্যঅগ্রগতি সভা অনুষ্ঠিত
আঃ খালেক পিভিএম,পাবনা।। উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের…
প্রায় সাড়ে ১১ কোটি টাকার সড়ক মেরামতের কাজে দুর্নীতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : পাবনা জেলার সুজানগর উপজেলাধীন পাবনা-সুজানগর-নটাখোলা ফেরিঘাট সড়কের বিভিন্ন অংশের সর্বমোট ৭.৭৬৫ কিলোমিটার মেরামত কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে।…
নওগাঁয় সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
আব্দুল খালেক পিভিএম ।। নওঁগা জেলার আনসার ও ভিডিপি মশরপুর প্রশিক্ষণ কেন্দ্রে ১৭/০৭/২০২২ তারিখ সাধারণ আনসার বিশেষ ২য় ধাপ মৌলিক…
