বেড়ার নতুন ভারেঙ্গায় টিসিবির পন্য বিক্রয় শুরু  

শেয়ার করুন:

বেড়ার নতুন ভারেঙ্গায় টিসিবির পন্য বিক্রয় শুরু  

বুলবুল হাসান : পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদে সরকার নির্ধারিত মূল্যে ২১ শে মার্চ  ২০২২ ইং সোমবার টিসিবির পণ্য বিক্রি করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি করোনাকালীন নিম্ন আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দিতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাক সেল শুরু করেছে।কার্ডধারী  নির্ধারিত মূল্যের পন্য পাবেন। নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডে কার্ডধারী সংখ্যা  ১৫৫৩  জন।প্রতি কার্ডধারী পাবে ২ কেজি মসুর ডাল ২ কেজি তেলের বোতল ২ কেজি চিনি মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা তেল প্রতি কেজি ১১০ টাকা চিনি প্রতি কেজি  ৫৫ টাকা কার্ড প্রতি মোট ৪৬০ টাকা। এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলী নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ বিট অফিসার এস আই মোঃ আরিফুল ইসলাম ভারেঙ্গা একাডেমি প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলী বলেন নিম্ন আয়ের মানুষের জন্য আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকার। রমজান মাসেও টিসিবি পন্য বিক্রয় করা হইবে। 

শেয়ার করুন: