বিছিন্ন কিছু ঘটনা মধ্যে দিয়েই শেষ হলো ভোলার ইউপি নির্বাচন

শেয়ার করুন:

ইমরান তাহির ভোলাঃ

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়েই শেষ হলো ৫ম ধাপের অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার ১২ ইউনিয়নের নির্বাচন। নির্বাচনে ৯টিতে নৌকা মার্কার প্রার্থী ও বাকি ৩ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) ৫ম ধাপে ভোলা জেলার সদর উপজেলার রাজাপুরে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল ,ভেদুরিয়া স্বতন্ত্র প্রার্থী আনারস, পূর্ব ইলিশা স্বতন্ত্র প্রার্থী আনারস, এবং বাকিগুলো আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী পশ্চিম ইলিশা , বাপ্তা ,ধনিয়া, শিবপুর, আলীনগর, চরসামাইয়া, ভেলুমিয়া ,উত্তর দিঘলদী ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছে।

এদিকে,সকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জনাব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক ভোলা ও জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।

নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

তবে সকাল থেকে সুষ্ঠু ভোট হলেও বেলা ১২ টার পর থেকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে বিভিন্ন ইউনিয়নে।

এদিকে,ভোটাররা জনান, সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে পেরেছি।আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পেরেছি,আমরা খুশি। ভোটকেন্দ্রেগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপড়তা সত্যিই প্রশংসনীয়।

শেয়ার করুন: