বিগত ১৭ বছরে নির্যাতিত ও বঞ্চিত নেতাকর্মীদের মূল্যায়নের মধ্য দিয়ে যুবদলকে সুসংগঠিত করবে

শেয়ার করুন:

বিগত ১৭ বছরে নির্যাতিত ও বঞ্চিত নেতাকর্মীদের মূল্যায়নের মধ্য দিয়ে সারাদেশে যুবদলকে সুসংগঠিত করতে  অঞ্চল ভিত্তিক কাজ করছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল বেড়া উপজেলার নেতা কর্মীরা।
কাশিনাথপুর অঞ্চল ভিত্তিক নেতা ও বেড়া উপজেলার  প্রস্তাবিত আহবায়ক কাশিনাথপুরের কৃতি সন্তান সেখ শাহিন ট্রেডার্সের কর্ণধার সেখ শাহিন বলেন,  ফ্যাসিস্ট সরকার দেশের গণতন্ত্র ও ভোটাধিকার লুণ্ঠন করে লুটপাটের রাজত্ব কায়েম করেছিলো। দেশের মানুষ এই স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে বিতারিত করেছে।বর্তমানে আমরা  যুবদলকে সংগঠিত করে চলেছি। রাজপথের আন্দোলনে সক্রিয় হবে যুবদল। সেই লক্ষে আন্দোলন সংগ্রামে শহীদ হওয়া, পঙ্গুত্ব বরণ করা এবং কারা-নির্যাতিত নেতাকর্মীদের খোঁজ রাখছে যুবদল।
রবিবার (২৫) আগস্ট বিকেলে কাশিনাথপুর ও আশপাশের এলাকা গুলোতে মিছিল নিয়ে পদক্ষিন করে। যুবদল নেতা সেখ শাহিন বলেন আমাদের দলে  কোন হাইব্রিড নেতা কর্মির জায়গা হবেনা। দেশ সংস্কারে তারা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। 

শেয়ার করুন: