সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের বন্যাদুর্গত মানুষদের খাদ্য ও চিকিৎসা সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সেনানিবাসের ৬৪ ইষ্ট বেঙ্গল-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বি এম সেলিম রেজা শফিক, পি এস সি-এর নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার বন্যা দুর্গত মানুষজনদের মধ্যে রান্না করা খাবার এবং গরুর মাংস বিতরণ করা হয়েছে। রবিবার (১০ জুলাই) জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের এরালিয়া বাজার ও পাটলী ইউনিয়নের সাচায়ানী নন্দির গাঁও গ্রামে বন্যার্ত মানুষজনদের মধ্যে ৩০০ প্যাক গরুর মাংস এবং ৬০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেন সিলেট সেনানিবাসের ৬৪ ইষ্ট বেঙ্গল-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বি এম সেলিম রেজা শফিক, পি এস সি। এসময় ক্যাপ্টেন ইমন সহ ১৫ জন সেনা সদস্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। দুটি এলাকায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে বন্যার্ত মানুষজন রান্না করা খাবার এবং গরুর মাংসের প্যাকেট গ্রহণ করেন। ঈদের মহা আনন্দকে আরও বেশী আন্দোলিত করতে সেনাবাহিনীর মহতী উদ্যোগে বন্যার্ত মানুষজন মহা খুশী হয়েছেন।
অনান্য খবর
প্রবাসীদের সার্বক্ষণিক সহায়তায় `দূতাবাস` অ্যাপ চালু হচ্ছে
প্রবাসীদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নিচ্ছে সরকার। বিদেশে কর্মরত বাংলাদেশিদের সার্বক্ষণিক সহায়তা ও পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য…
অক্সিজেন সঙ্কটের কোন আশঙ্কা নেই
বর্তমানে চাহিদা দৈনিক দুইশ’ টন আবুল খায়ের স্টিলেরই উৎপাদন ক্ষমতা ২৬০ টন আরও কয়েকটি প্রতিষ্ঠান অক্সিজেন তৈরি করছে দেশে ডেল্টা…
জলবায়ু ইস্যুতে ধনী দেশগুলোর অবদান ‘দুঃখজনক’: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জলবায়ু ইস্যুতে ধনী দেশগুলোর অর্থবহ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতাকে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করে বলেছেন, এক্ষেত্রে কার্বন…
