আঃ খালেক খান পিভিএম।।
উত্তর জনপদে কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২২ মার্চ ইন্সটিটিউট ক্যাম্পাস মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়।টিটিআই এর অধ্যক্ষ জি.আর.এম মাসুদ রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোঃ আবু সাইম জাহান।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইন্সটিটিউটের চেয়ারম্যান,টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম ও বগুড়া সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ প্রমুখ।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান,সেক্টর প্রধান ফয়জুন নাহার,পরিচালক প্রশাসন মোছাঃ শাহ্জাদী বেগম,হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম,হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান,ডোমেইন প্রধান মোঃ ইকরামুল হক,পরিচালক মোঃ সাজ্জাদুল বারী সুমন ও টিএমএসএসের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ।নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এডুকেশন বিভাগের লাইন ম্যানেজার মোঃ আব্দুর সবুর ও কর্মসূচী উপস্থাপন করেন কো-অর্ডিনেটর মোছাঃ তাছলিমা আকতার।অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য দেন।তিনি বলেন,টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।পাশাপাশি টিএমএসএস দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে হাজার হাজার মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।আজকের এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করায় তিনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান শেষে ইন্সটিটিউটের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করে।
অনুষ্ঠানে ইন্সটিটিউটের শিক্ষক,শিক্ষার্থী,শিক্ষার্থী অভিভাবক,টিএমএসএসের পরামর্শক,উপদেষ্টা,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,টিএমএসএসের আজীবন সদস্য,উর্ধ্বতন কর্মকর্তা,নানা শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
