এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ও দক্ষিণ কোরিয়ার কিয়াংডং ইউনিভার্সিটি গ্লোবালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারকের আলোকে কিয়াংডং ইউনিভার্সিটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে সম্প্রতি ঢাকার একটি হোটেলে এ সমঝোতা স্মারক স্বাক্ষর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুন্ড্র ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ ও ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ রাকিবুল ইসলাম। দক্ষিণ কোরিয়ার কিয়াংডং ইউনিভার্সিটি গ্লোবালের পক্ষে উপস্থিত ছিলেন ড. নূর আলম আহমেদ, অ্যাসোসিয়েট ডিন অব ইন্টান্যাশনাল ফ্যাকাল্টি। মি. আলম একই সাথে তার বিশ্ববিদ্যালয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। সভায় কিয়াংডং ইউনিভার্সিটি গ্লোবা দক্ষিণ কোরিয়ার উদ্যোগে বগুড়ার পুন্ড্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতি শীঘ্রই একটি কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টার চালু করতে বিশ্ববিদ্যালয় দুটি সম্মত হয়েছে। এ অনুষ্ঠানে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.চিত্ত রঞ্জন মিশ্র উপস্থিত সবাইকে বিশ্ব বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি বলেন এ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার ছাড়াও ও পুন্ড্র ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন শেষে পূর্ণকালীন মেধাবৃত্তি লাভের মাধ্যমে কোরিয়ান কিয়াংডং ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবে। ফলে শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ার কিয়ংডং বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে। তিনি আরও বলেন, বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ও কিয়াংডং ইউনিভার্সিটি গ্লোবালের মধ্যে ২০২৩ সালে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছিলো। এ সমঝোতা স্বারকের আলোকে পুন্ড্র ইউনিভার্সিটির বেশ কিছু ছাত্র ছাত্রী বৃত্তিলাভ করে কিয়াংডং ইউনিভার্সিটি গ্লোবালে পড়াশোনা করছে। এ সময় দুইটি বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
