এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত টিএমএসএস মেডিকেল কলেজের প্রথম পোস্ট গ্রাজুয়েশন কোর্স ডিবিএসএন্ডটি এর প্রথম ব্যাচের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। কলেজ অডিটোরিয়ামে ১০ নভেম্বর অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি টিএমএসএস প্রতিষ্ঠার কথা তুলে ধরে নানা স্মৃতি চারন করেন। তিনি বলেন, টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, টিএমএসএসের নানান ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ড সারা দেশে পরিচালিত হচ্ছে। ডক্টর হোসনে আরা বেগম বলেন, উত্তর জনপদের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য টিএমএসএস মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এ মেডিক্যাল কলেজে যারা অধ্যায়ন শেষে কর্ম ক্ষেত্রে প্রবেশ করেন তারা মানব সেবায় নিয়োজিত থাকেন। আজকের এ অনুষ্ঠানে এ কলেজ থেকে যারা পোস্ট গ্যাজুয়েশান ডিগ্রি গ্রহণ করে সংবর্ধিত হলেন তারাও দেশ ও দশের সেবায় আত্ব নিয়োগ করবেন আশা করি। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান ও টিএমএসএস মেডিক্যাল কলেজের পরিচালক অবঃ ব্রিঃ জেঃ ডাঃ মোঃ জামিলুর রহমান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে টিএমএসএস মেডিক্যাল কলেজের সকল শিক্ষক মন্ডলী, সংবর্ধিত শিক্ষার্থী, নানা শ্রেণির মানুষ, নিবাহী পরিচালকের একান্ত সচিব সাবিক মোঃ ফেরদৌস রহমান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
