এ কে খান :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক “শেখ রাসেল দিবস” উৎযাপিত হয়েছে। এ দিবস উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে গ্রাম উন্নয়ন কর্ম গাক এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো শেষে সংস্থার বগুড়ার বনানীর প্রধান কার্যালয়ের কনফারেন্স হল রুমে শেখ রাসেলের জীবনের উপর স্মৃতি চারন মূলক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থেকে শেখ রাসেলের জীবন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন গাক সংস্থার সিনিয়র পরিচালক ডক্টর মোঃ মাহবুব আলম। আলোচনা সভায় অন্যদের মধ্যে পরিচালক এম এফ পঙ্কজ কুমার সরকার,পরিচালক প্রশাসন ও আভ্যন্তরীণ নিরীক্ষা মোঃ হুমায়ুন খালেদ,পরিচালক মনিটরিং এন্ড রিভিউ হজকিল মোঃ আবু হাসান, উপ-পরিচালক মোঃ আরমান হোসেন, সমন্বয়কারী-কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন সরদার মোঃ জিয়া উদ্দিন ও সহকারী পরিচালক মোঃ সাইদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে সংস্থার প্রকল্পসমূহ ও শাখা পর্যায়ে বিভিন্ন ধরনের কর্মসূচি শিশু কিশোরদের অংশগ্রহণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, মাদ্রাসায় এতিম শিশুদের খাবার পরিবেশন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংস্থার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, এনজিও কর্মী, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
