মাহাবুব আলম , ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক রাতে কবরস্থান থেকে ১৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থানে এ ঘটনা ঘটে।কবরস্থানে মাটি দিতে আসা জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যাক্তি বলেন, আমি আমার নানি শাশুড়ির দাফন সম্পন্নের জন্য করবস্থানে আসি। মাটি দিয়ে যাওয়ার সময় দেখলাম একসঙ্গে অনেকগুলো কাপড় পড়ে আছে। পরে কয়েকজনকে ডাকলাম তারা আসলেন। কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালে, ট্রাউজারসহ কাপড় পড়ে আছে। আর কবরগুলোর বেড়াগুলো ভাঙা আছে। পরবর্তী আমিসহ আমার সঙ্গে থাকা লোকজন দেখলাম ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে ৷ এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
অনান্য খবর
পাকিস্তানের পত্রিকায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা
বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের সঙ্গে পাকিস্তানের অর্থনীতির তুলনা করে সম্প্রতি বিশ্লেষণধর্মী একটি নিবন্ধ প্রকাশ করেছে পাকিস্তানের ইংরেজী দৈনিক দ্য নিউজ…
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফলমূল ও মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি…
বেড়ার রাকসা বাজারে জনসচেতনতায় বিট পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত
বুলবুল হাসান, বেড়া (পাবনা) প্রতিনিধি :পাবনা জেলার বেড়া থানাধীন ৫ নং বিট নতুন ভারেঙ্গা ইউনিয়ন এলাকার রাকসা বাজারে বিট পুলিশিং মতবিনিময়…
