পাবনা প্রেসক্লাবে ভাসানীর মৃতবার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

পাবনা প্রেসক্লাবে ভাসানীর মৃতবার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
শেয়ার করুন:

এ কে খান :

ভাসানী স্মৃতি সংসদ পাবনা জেলা শাখার উদ্যোগে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যু বার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাবনা প্রেসক্লাব মিলনায়তনের ভিআইপি লাউঞ্জে ১৭ নভেম্বর সন্ধ্যায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ, দুবলিয়া এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠাতা সভাপতি, পাবনা কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ, প্রস্তাবিত পাবনা বেসরকারি মাস্ট  ইউনিভার্সিটির চেয়ারম্যান, পাবনা জেলা অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি, ভাষানী স্মৃতি সংসদের পাবনা জেলা সভাপতি  ও পাবনা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাহাদা উদ্দিন বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মময় জীবনের উপর নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল আজিজ, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার ও নুরুন্নবী খান হুমু প্রমুখ। বক্তারা মজনুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন দর্শন, কর্মময় জীবন, তাঁর চিন্তা, চেতনা  সম্পর্ক বক্তব্য দেন। বক্তারা বলেন তিনি ছিলেন অকুতোভয় দেশপ্রেমিক। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্টার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবনা জেলা অধিকার বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল হাসান শাহিন

শেয়ার করুন: