পাবনা পৌর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা

শেয়ার করুন:

এ কে খান : সাবেক পাবনা পৌর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি পাবনা প্রেসক্লাব মিলনায়তনের ভিআইপি মিলনায়তনে ২১ জুন অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশন মূলক বক্তব্য দেন বিএনপি’র চেয়ারপার্সনের বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
সাব্বির হাসান বাচ্চুর সভাপতিত্বে পাবনা পৌর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তৌফিকুল হাবিব, নূর মোহাম্মদ মাসুম বগা এবং মুসাব্বির হোসেন সঞ্জু। সভাটি পরিচালনা করেন শহিদুল ইসলাম লালু।
সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস তার বক্তব্যে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সভায় পাবনা পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে: সিইসি

শেয়ার করুন: