পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন-শৃঙ্খলার নজরদারি বিষয় আলোচনা

পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন-শৃঙ্খলার নজরদারি বিষয় আলোচনা
শেয়ার করুন:

কামরুজ্জামান টিপু (পাবনা) : পবিত্র মাহে রমজানে দ্রব্যমুল্যের উর্ধগতি ও আইন শৃংখলার অবনতি কঠোর হস্তে দমন করা হবে। এ শ্রেণীর মুনাফাখোর ব্যবসায়ী ও দুর্বৃত্তরা দ্রব্যমুল্যে বাড়িয়ে এবং আইন শৃংখলার অবনতি ঘটিয়ে অবৈধ ফায়দা হাসিল করতে চায়। যে কোন মুল্যে তাদের দমন করতে হবে। আসন্ন রমজানে এবার মানুষ যাতে স্বাচ্ছন্দে এবং নায্য মুল্যে পন্য কিনতে পারে সে জন্য বাজার অভিযান জোড়দার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার ২৪ শে ফেব্রুয়ারী সকাল ১০টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন রমজানে দ্রব্যমুল্যের সহনীয় এবং আইন শৃংখলা বিষয়ে এ সভায় বক্তারা এ সব কথা বলেন। পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাস্সুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, র‌্যাবের পাবনা ক্যাম্প কমান্ডার স্ক্রোয়াডোন লিডার ইলিয়াস হোসেন, এনএসআইর উপ-পরিচালক মো. তৌফিক ইকবাল, বিএসটিআইএর উপ-পরিচালক জেরিন খান, কনজুমারস এ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ ইকবাল হোসাইন, সেক্রেটারী আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারী এসএম সোহায়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক বরকত উল্লাহ ফাহাদ, যুগ্ম আহবায়ক মো: শাকিল, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি, পাবনা পৌরসভা, বিদুৎ বিভাগ, জেলা প্রানী সম্পদ কর্মকর্তার প্রতিনিধিসহ অনেকে। সভায় পবিত্র রমজানের ইফতারী, সেহরী ও তারাবীর সময় সময় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহবান জানান।

শেয়ার করুন: