পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

শেয়ার করুন:

পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
পাবনা থেকে এ কে খান :
পাবনা, ২৩ জুলাই : পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ ফোরকান রেজা বিশ্বাস বাদশা ব্যবসায়ীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি এবং তাদের সুষ্ঠু ব্যবসার মাধ্যমেই দেশ ও জাতির উন্নয়ন সম্ভব। বুধবার ২৩ জুলাই দুপুরে চেম্বার মিলনায়তনে আয়োজিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও পাবনার সর্বস্তরের ব্যবসায়ীদের মতবিনিময় সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। মোঃ ফোরকান রেজা বিশ্বাস বাদশা বলেন, “দেশকে উন্নত করতে চাইলে ব্যবসায়ীদের জন্য রাষ্ট্রের নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই “সোনার দেশ” আবারও ঘুরে দাঁড়াতে পারবে। মতবিনিময় সভায় বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, চেম্বারের সহ-সভাপতি আলহাজ রাশেদুল ইসলাম রাশেদ, পরিচালক মোহাম্মদ হারুন-অর রশিদ, পরিচালক শেখ রতন, পরিচালক ইমরুল হাসান রন্টি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আওকাত হোসেন এবং চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি জিকরুল ইসলাম সিন্টু।অনুষ্ঠানের শুরুতে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ওপর বিমান দুর্ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এরপর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সকল পরিচালককে ফুল দিয়ে বরণ করে নেন। সৎ ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান
মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনার জন্য কাজ করবে। বক্তারা সকল ব্যবসায়ীকে সৎ ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। নবনির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন: মো. রবিউল ইসলাম রবি,মোঃ গোলাম রব্বানী কামনা, এ কে এম মুসা, আলহাজ মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল হোসেন, এইচ এম রেজাউন, মোঃ তাজউদ্দীন মিলন, মোঃ জাহিদ হোসেন জামিম, মাহমুদ হাসান জাহাঙ্গীর, মোঃ ইমরুল হাসান রন্টি, মোঃ অলিউল ইসলাম, মোঃ হারুন অর রশিদ লাইজু, মোঃ সাইফুল আলম লিটন, মোঃ ইফতেখার আলম মুন্না, এবং মোঃ কুতুব উদ্দিন শেখ সুইট। অনুষ্ঠানে রাজা মোবিল এর ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন রাজা, এর্সোট স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মোঃ জালাল উদ্দীন, ব্যবসায়ী হাজী বাবলু, মেসার্স সাইদ রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন ডাবলুসহ পাবনা জেলার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাবনা চেম্বারের সিনিয়র সহসভাপতি মোঃ ফরিদুল ইসলাম ও পরিচালক এবিএম ফজলুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন।

শেয়ার করুন: