এ কে খান :
পাবনার চাটমোহরে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য ব্যাডমিন্টন কোট উদ্বোধন করা হয়েছে। চাটমোহর পৌর সদর এলাকার নতুন বাজার খেয়াঘাট সংলগ্ন জামে মসজিদের পশ্চিমে ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চাটমোহর ব্যাডমিন্টন একাডেমির আহবায়ক তৌহিদুল ইসলাম তাইজুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ব্যাডমিন্টন কোট উদ্বোধন করেন ও নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বিএনপি’র চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাসুদ খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে অন্যদর মধ্যে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন। বক্তারা বলেন সুদীর্ঘ সময় ধরে চাটমোহর উপজেলা এলাকায় ব্যাডমিন্টন খেলা জনপ্রিয় খেলা হসাবে পরিচিত। প্রতি বছর জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হলেও কোট না থাকায় এ এলাকা থেকে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা সম্ভব হতোনা। বক্তারা আরও বলেন চাটমোহর উপজেলার ব্যাডমিন্টন খেলোয়ারদের জন্য ভাল ব্যাডমিন্টন কোট এর প্রয়োজন দেখা দিয়েছে। এ অবস্থায় চাটমোহর ব্যাডমিন্টন একাডেমীর উদ্যোগে এই কোট উদ্বোধনের মধ্য দিয়ে খেলোয়ারদের চাওয়া পাওয়া কিছুটা হলেও পূরণ হবে। অনুষ্ঠানে চাটমোহর ব্যাডমিন্টন একাডেমির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
