উত্তরাঞ্চলীয় প্রতিনিধি : পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান খান স্মৃতি ফাউন্ডেশন সহযোগিতায় সমাজের দরিদ্র,অসহায় ও সুবিধা বঞ্চিতদের মধ্যে দ্বিতীয় ধাপে দুবলিয়া পুরাতন পাড়া জামে মসজিদ সংলগ্ন সাবেক মেম্বর মরহুম আঃ হামিদ খান ও মাষ্টার মরহুম এজেম উদ্দীন খানের বাড়ির উপর গত ৩১ জানুয়ারি শীত বস্ত্র ছোয়েটার বিতরন করা হয়। সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া,ফারাতপুর গ্রামের শীতার্থ মানুষের মধ্যে দ্বিতীয় ধাপে শীতের কাপড় সোয়েটার বিতরণ করা হয়েছে। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট ভিডিপি সেবা পদক প্রাপ্ত সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি, টিএমএসএস ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল খালেক খান,ফাউন্ডেশনের দাতা মোঃ আব্দুস ছামাদ খান,স্বেচ্ছাসেবক লীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক ফাউন্ডেশনের পরিচালক কে এম মনির হোসেন,ফাউন্ডশনের পরিচালক রাসেল আলী খান,মুক্তিযোদ্ধা পরিবারের মোঃ পিয়াস খান ও মোঃ ফয়সাল খানের উপস্থিতিতে সোয়েটার বিতরন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল খালেক খান তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন আগামী দিনে আমরা সামাজিক বিভিন্ন ভালো কর্মসূচী নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি । ইচ্ছা করলে সমাজের যে কোন দানশীল ও সহৃদয়বান ব্যক্তিগন আমাদের সামাজিক এ সকল ভালো কাজের সাথে শরীক হতে পারবেন। তিনি আরোও বলেন এ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম ফজলুল হক। ফাউন্ডেশনের অপর উপদেষ্টা বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার মোঃ আঃ লতিফ, উপদেষ্টা বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সমন্বয় রেজা আহমেদ, উপদেষ্টা পাবনা সরকারি মহিলা কলেজের শিক্ষক মেঃ লিটন আনাম লিটু,পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণির ঠিকাদার মোঃ মানিকুজ্জামান খান মানিক, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের গাজিপুর মহানগরের সহসভাপতি এস এম শফিকুল ইসলামসহ আরও সমাজের পরিচিত ব্যক্তিরা এ প্রতিষ্ঠানের উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালন করছেন। তাঁদের পরামর্শে ফাউন্ডেশন কর্তৃপক্ষ সামাজিক এ সকল কার্যক্রম পরিচালনা করছে। আগামীতে এলাকায় স্থানীয় কৃষকদের উন্নয়নে সহায়তা প্রদান,বৃক্ষরোপণ কর্মসূচি, স্বাস্থ্য সেবা প্রদান, শিক্ষার মানোন্নয়নে সহায়তা প্রদান, করোনা প্রতিরোধে প্রচার ও লিপলেট বিতরণ, সামাজিক যেকোনো অবক্ষয় রোধে কাজ করাসহ সামাজিক ভালো কার্যক্রম পরিচালনার করার পদক্ষেপ নেওয়া হবে। এ সোয়েটার বিতরণ অনুষ্ঠানে এলাকাবাসী, সাধারণ মানুষ ও এনজিও কর্মী উপস্থিত ছিলেন।
অনান্য খবর
পুলিশ সুপার হলেন হবিগঞ্জের সন্তান নূরুল আমীন
হবিগঞ্জ প্রতিনিধি: অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়েছেন হবিগঞ্জের সন্তান মোহাম্মদ নূরুল আমীন। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের…
রংপুর রেঞ্জ কমান্ডারের আনসার-ভিডিপি’র উন্নয়ন গ্রাম সমিতি পরিদর্শন
এ কে খান : রংপুর জেলার কাউনিয়া উপজেলার মীরবাগ ইউনিয়নের গদাধর আনসার-ভিডিপি উন্নয়ন গ্রাম সমিতি সোমবার পরিদর্শন ও সদস্যদের সাথে…
বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন এ কে খান : বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা…
