বিশেষ প্রতিনিধি :
দেশের শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত পাবনা জেলার দাপুনিয়া শাখার সদস্যদের মধ্যে চলমান নানা প্রকল্পে ঋণ কর্মসূচি জোরদার কারনের আহবান জানান টিএমএসএস ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধি ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক আঃ খালেক খান। তিনি ২৮-মে মঙ্গলবার টিএমএসএসের পাবনা জোনের দাপুনিয়া শাখা কার্যালয় আকস্মিক পরিদর্শন কালে উপযুক্ত কথা গুলি বলেন। তিনি শাখা কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি উপকার ভোগী সদস্যদের মাঝে ঋণ বিতরণ, খেলাপি, মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় ও ঋণের টাকা যথাযথ প্রকল্পে বিনিয়োগ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। এ শাখার মাধ্যমে এলাকায় নতুন, নতুন সদস্য নির্বাচন করে তাদের মধ্যে ঋণ বিতরন কর্মসূচি জোরদার করণের আহবান জানান।
টিএমএসএসের দাপুনিয়া শাখার ব্যবস্থাপক মোঃ খায়রুল হকের সভাপতিত্বে টিএমএসএসের নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম এর পক্ষ থেকে তিনি সবাইকে শুভেচ্ছা জানান। তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। সদস্যদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা ও সংস্থার বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। আলোচনায় বক্তব্য দেন পাবনা কলেজের প্রভাষক মোঃ আবু সাইয়িদ। অন্যদের মধ্যে শাখার এসবিএম মোঃ মনজুর মোর্শেদী, বিনিয়োগ কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, মোঃ লিটন হোসেন, বিনিয়োগকর্মী মোছাঃ টুম্পা খাতুন, মোছাঃ সাবানা খাতুন, মোঃ নয়ন হোসেন, মোঃ মেহেদি হাসান ও মোঃ শাহিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। দাপুনিয়া শাখা থেকে ঋণ গ্রহণের মাধ্যমে এলাকার ১৯ শত জন মহিলা আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। মহিলারা এ শাখা হতে বিভিন্ন প্রকল্পে ঋণ নিয়ে নিজেরা স্বাবলম্বিতা অর্জন করতে পারছে। তারা গাভী ও পশু পালন, গরু মহিষ মোটাতাজা করণ,কৃষি কাজ, সবজি উৎপাদন, সেনিটেশান, ওয়াটার সাপ্লাই, গৃহস্থালি দ্রব্যাদি ব্যবসা, প্রবাসী ঋণ, রেমিট্যান্স, মুদি দোকান, ভ্যাকসিন প্রকল্প সহ নানা প্রকল্পে নারী সদস্যরা ঋণ নিয়ে নিজেদের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জন করতে সক্ষম হচ্ছে। এ সকল প্রকল্পে ঋণের কার্যক্রম সম্প্রসারণ করা দরকার।
