এম এ খালেক খান :
পাবনায় এনসিসি ব্যাংক পিএলসি এর পাবনা শাখা কর্তৃক আয়োজিত ১৬ জানুয়ারি পাবনা টাউন গালর্স হাই স্কুল চত্বরে শহরের শতাধিক দু:স্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।এনসিসি ব্যাংক পিএলসি পাবনা শাখার ব্যবস্থাপক মোঃ কামারুজ্জামান কামরুল এর সভাপতিত্বে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন পাবনা পৌর মেয়র মোঃ শরীফ উদ্দিন প্রধান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, চাঁপা বিবি মসজিদের মতোয়াল্লি হারুন অর রশিদ লাইজু, পাবনা টাউন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম ,অর্ণব ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী ওয়ালিউর রহমান, পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ফরিদুল ইসলাম ও এএইচএম রেজাউন হক জুয়েল, বিউটি মেডিসিনের স্বত্বাধিকারী আবুল হাসানাত, প্যারাডাইস সুইটসের স্বত্বাধিকারী শোয়েব ইকবাল, পাবনা টাউন গার্লস হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, এনসিসি ব্যাংক পাবনা শাখার সহকারী ম্যানেজার মিজানুর রহমান, নির্মাণ প্রকৌশল এর স্বত্বাধিকারী শাহ আলমসহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কম্বল বিতরণ অনুষ্ঠানে সুবিধাভোগী মানুষ, গন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
