এম এ খালেক খান :
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের উত্তর মাছিমপুর অংকুর সমাজ সেবা সংঘের উদ্যোগে ২০২৩ সালের এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান ১২ আগস্ট উত্তর মাছিমপুর অংকুর সমাজ সেবা সংঘ কার্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়। উত্তর মাছিমপুর অংকুর সমাজ সেবা সংঘের আর্থিক সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন মুতাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোঃ আতিকুল ইসলাম ও বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য দেন শহীদ স্মরনীকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন ও পাবনা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ এস্কেন্দার আলী প্রমুখ। প্রধান অতিথি মোঃ মোতাহার হোসেন উপস্থিত সকলকে তার ও উক্ত সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন এ সংঘ লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়েই এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি এ সংঘের মাধ্যমে আগামীতে বিভিন্ন মানব সেবামূলক কর্মকান্ড পরিচালনা করার প্রত্যাশা করেন। তিনি এ সংঘের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড অবহেলিত মানুষের মধ্যে পৌঁছে দেওয়া জন্য সংঘের সদস্যদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি সংঘের সদস্যদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে গয়েশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৩ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যে মোঃ জামিল হোসান, মোঃ ইকরাম হোসেন, মোঃ নূরুল ইসলাম, মোঃ চাঁদ আলী, আব্দুল লতিফ ও আলমগীর হোসেন, নানা শ্রেণির মানুষ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাথী, অভিভাবক, জনপ্রতিনিধি, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
