বুলবুল হাসান : পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদে সরকার নির্ধারিত মূল্যে ৯ ই এপ্রিল শনিবার ২০২২ ইং দ্বিতীয় মেয়াদি টিসিবির পণ্য বিক্রি করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি করোনাকালীন নিম্ন আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দিতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাক সেল শুরু করেছে। নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের ৫ টি ওয়ার্ডে কার্ডধারী সংখ্যা ৮৮৭ জন।প্রতি কার্ডধারী পাবে ২ কেজি মসুর ডাল ২ কেজি তেলের বোতল ২ কেজি চিনি ২ কেজি ছোলা এ সময় উপস্থিত ছিলেন নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ, প্যানেল চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাসুদ রানা, বিট অফিসার এস আই মোঃ আরিফুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, মোঃ মাজেদুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বলেন নিম্নআয়ের মানুষের জন্য আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকার এ ধারা অব্যাহত থাকবে।
অনান্য খবর
হিটশকে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেবে সরকার ॥ কৃষিমন্ত্রী
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা মধ্যম মাত্রার উচ্চ তাপমাত্রা সহনশীল ধানের জাত আবিষ্কার করেছেন। এ জাতের ধান ফুলফোটা…
টিকা সরবরাহে সর্বোচ্চ চেষ্টা হচ্ছে: চীনা রাষ্ট্রদূত
করোনভাইরাস মহামারী মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত লি জিমিং। চীনা টিকা সরবরাহ ঠিক রাখতে সর্বোচ্চ…
১০ কার্যদিবসে সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নামজারি
সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নামজারি ১০ কার্যদিবসে সম্পন্ন হবে। মঙ্গলবার এ সম্পর্কিত একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। সংশ্লিষ্ট…
