নাটোর টিএমএসএসের কর্মশালা অনুষ্ঠিত।
এ কে খান :
দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর অপারেশন-১১ নাটোর ডোমেইনের আওতাধীন পরিচালিত, নাটোর জোন নিয়ন্ত্রিত, নাটোর সদর ও ওয়ালিয়া রিজিয়ন কর্তৃক আয়োজিত শনিবার ১৯ জুলাই ত্রৈমাসিক কার্যঅগ্রগতি, পর্যালোচনা ও কর্মকৌশল নির্ধারণী কর্মশালা নাটোর ডোমেইন অফিস কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক মানের সংস্থাটি প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে তাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে এই সভার আয়োজন করা হয়। নাটোর ডোমেইন কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় বিগত তিন মাসের কার্যক্রমের বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। একই সাথে আগামী দিনের কর্ম পরিকল্পনা প্রনয়ন, নতুন নতুন কৌশল নির্ধারণ ও তা বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা পরামর্শ মূলক দিক নির্দেশনা দেন টিএমএসএস’র অপারেশন-১১ নাটোর ডোমেইনের ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম। তিনি সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে চলমান কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি কর্মীদের সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করার আহবান জানান। তিনি বলেন টিএমএসএস একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। মোঃ রফিকুল ইসলাম আরও বলেন, টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়েই সারা দেশে নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম এর ভীষণ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মাঠ কর্মীদের কঠোর পরিশ্রম করার আহবান জানান। তিনি কর্মীদের তরুণ প্রজন্মের উদ্যেক্তা সৃষ্টিতে সহায়তা করার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। কর্মশালায় সহকারী ডোমেইন প্রধান মীর মতিয়ার রহমান প্রতিষ্ঠানের কর্মকান্ডে আরও গতিশীল ও বেগবান করতে মাঠ কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান। এ সময় নাটোর জোন প্রধান দেব নারায়ণ সাহা, নাটোর সদর রিজিয়ন প্রধান মোঃ দেলোয়ার হোসেন ও ওয়ালিয়া রিজিয়ন প্রধান দুলাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা টিএমএসএস-এর সকল পর্যায়ের সেবা সমূহকে ভবিষ্যতে আরও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন নতুন নতুন কৌশল ও কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে টিএমএসএস’র ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা ও সকল মাঠ কর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়, যাতে তারা টিএমএসএস-এর লক্ষ্য অর্জনে নিরলস ভাবে কাজ করতে পারেন। এই কর্মশালা মাধ্যমে নাটোর সদর ও ওয়ালিয়া রিজিয়নের কার্যক্রমে নতুন গতি আসবে এবং জন কল্যাণ মূলক কর্মসূচিগুলো আরও সফল ভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এ সময় বিগত তিন মাসে মাঠ পর্যায়ের কর্মকান্ডে ভালো ফলাফল অর্জন করায় দুইটি রিজিয়নের ছয়টি শাখার ছয়জন মাঠ কর্মীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। কর্মশালায় নাটোর সদর ও ওয়ালিয়া রিজিয়নের ১৪টি শাখার ৮৪ জন মাঠকমী অংশ নেয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএস এর নাটোর ডোমেইন কার্যালয়ের এডমিন কর্মকর্তা সুলতানা মুরশিদ।
