আব্দুল খালেক পিভিএম ।। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বৃ-চাপিলা গ্রামে গৃহহীন ও ছিন্নমূলদের জন্য নির্মিত ২২টি পাকা ব্যারাক হাউজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১১পদাতিক ডিভিশন। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ,উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল,সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টু প্রমুখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান,ইউপি সদস্য আব্দুল হান্নানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে ২২টি ব্যারাক হাউজের চাবি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর ১১পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ। ৫ একর ৩৪ শতাংশ জমির উপর নির্মিত ওই ব্যারাক হাউজে ঠিকানাহীন অসহায় ১১০টি পরিবারের পুনর্বাসন হবে। প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধাসহ নলকূপ রয়েছে।
অনান্য খবর
অভাব বঞ্চনায় কুড়িগ্রামের দ্বীপচর কৃষ্ণপুরের মানুষ
এম এস সাগর, কুড়িগ্রাম: কুড়িগ্রামের কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের দ্বীপচর কৃষ্ণপুর এবং ফান্দেরচরের মানুষের দুর্বিসহ জীবন দৈনন্দিন অর্ধাহার-অনাহার দিন কাটে…
প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘মুজিব আমার পিতা’ অ্যানিমেশনের প্রিমিয়ার
আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তার লেখা বই ‘মুজিব আমার পিতা’ অবলম্বনে দেশের প্রথম অ্যানিমেডেট চলচ্চিত্রের প্রিমিয়ার শো…
উপজেলা আওয়ামী লীগের সদস্য হলেন সজীব ওয়াজেদ
এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও…
