নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাদের হোসেন বলেছেন,সর্ব প্রথম আমাদেরকে মানুষের মত মানুষ হতে হবে।শুধু বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় চাকুরী করলেই হবে না।যে যেখানেই থাকি,যেখানেই চাকুরী করি।বড় বড় পোস্টে চাকুরী হল। যদি মানুষের মত মানুষ না হতে পারি তা হলে কোন লাভ হবে না। মানুষের মত মানুষ হলেই দেশ ও জাতীর উন্নয়ন সম্ভব।সুজানগর উপজেলার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ উপরোক্ত কথা গুলো বলেন।কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক রুকিনা বেগম,পল্টু কুমার সাহা,আব্দুল মজিদ,এস এম মাহবুব আলম,প্রভাষক জিয়াউল হক বিশ্বাস ও বিদ্যালয় শাখার সিনিয়র শিক্ষক জহুরুল হক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শাখার সহকারী অধ্যাপক সমীর কুমার পোদ্দার,আব্দুল আলিম,প্রভাষক মিজানুর রহমান, মাহাজাবিন ও শাহানা জামান, বিদ্যালয় শাখার সিনিয়র শিক্ষক আব্দুল মুন্নাফ,সহকারী শিক্ষক প্রদীপ কুমার সাহা,নাছিম আহমেদ,আলী হাসান প্রমুখ সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনান্য খবর
ঢাকার চমক মেট্রোরেল
বহুল প্রত্যাশিত মেট্রোরেল ভ্রমণের সময় খুব কাছাকাছি চলে আসছে ঢাকাবাসীর। করোনাভাইরাসের কারণে মাঝপথে এসে লাইন-৬-এর কাজে কিছুটা…
হবিগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন
হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার(১২ সেপ্টেম্বর) শহরের…
দেশের মানুষ সুখে-শান্তিতে রয়েছে: আমু
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই দেশের মানুষ সুখে-শান্তিতে রয়েছে, দুমুঠো ভাত খেতে…
