পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম।। বাংলাদেশ আনসার ও ভিডিপি সংগঠনের, আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের (বিএডব্লিউটি) প্রথম সভায় সফেন লিগ্যাল সার্ভিস এন্ড কনসালটেন্সি (এসএলসি)-এর পক্ষে লিড কনসালটেন্ট হিসেবে আইনগত পরামর্শ ও মতামত প্রদান করেন বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও সফেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রক্ষ্যাত সাংবাদিক ড.খান আসাদুর রহমান।উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম পতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান প্রজ্ঞাবান ব্যক্তিত্ব মেজর জেনারেল মিজানুর রহমান শামীম,বিপি,ওএসপি,এনডিসি, পিএসসি। এছাড়াও উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টি অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম,পিবিজিএম (বার),এনডিসি, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মো.সামছুল আলম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান,পিএসসি, উপ-মহাপরিচালক (ঢাকা রেঞ্জ) ফাতেমা সুলতানা,উপ-মহাপরিচালক (অপারেশনস্) এ কে এম জিয়াউল আলম, পরিচালক (অপারেশনস্) ডমো.সাইফুর রহমান, পরিচালক (অর্থ) মোহাম্মদ সিরাজুর রহমান ভূইয়া, পরিচালক (প্রশিক্ষণ-আনসার) রাজীব হোসাইন, ৩৮ আসনার ব্যাটালিয়ন এর পরিচালক সৈয়দ ইফতেহার আলী ও উপ-পরিচালক (ওয়েলফেয়ার) মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।আলোচ্য সভায় বাংলাদেশ অনসার ওয়েলফেয়ার ট্রাস্ট (বিএডব্লিউটি)-এর বহুমাত্রিক মানবকল্যাণধর্মী কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য প্রাথমিকভাবে বিভিন্ন পরামর্শ, দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
অনান্য খবর
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতে ‘কনসার্ট ফর বাংলাদেশ’
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহায়তার জন্য নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে আয়োজন করা হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’। এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঐতিহাসিক…
টেলিবার্তায় বিজয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
কভিড-১৯ মহামারির মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানিয়ে দেশবাসীকে মোবাইল ফোনে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ…
‘আইনের আওতায় আসছে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত প্রবাসীরা’
দেশের বাইরে অবস্থান করে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত প্রবাসীদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে উস্কানিমূলক ও…
