আঃ খালেক খান পিভিএম,পাবনা
উত্তর জনপদ তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও বগুড়ায় অবস্থিত টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম ১৯ অক্টোবর টিএমএসএস পরিচালিত ঢাকাস্থ বিসিএল গ্রুপের আওতাধীন অংগ শিল্প প্রতিষ্ঠান বিসিএল সিরামিক লিমিটেডের ঢাকাস্থ বিপনন কার্যালয় পরিদর্শন করেন।অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বিপনন কার্যালয়ে পৌছালে বিসিএল সিরামিকের হেড অব সেলস এন্ড মার্কেটিং কর্মকর্তা মোঃ মেজবা উদ্দিন শিপু তাঁকে স্বাগত জানান।পরে এ উপলক্ষে বিপনন কেন্দ্রের সকল কর্মকর্তাদের সাথে প্রতিষ্ঠানের বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম সভায় উপস্থিত সকল কর্মকর্তাদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি বলেন অনুদান নির্ভরশীলতা হ্রাস কল্পে অংগ শিল্প প্রতিষ্ঠান বিসিএল গ্রুপের আওতাধীন বিসিএল সিরামিকের বিপনন কার্যক্রম ও ব্যবসায়িক কর্মকান্ড সম্প্রসারণের লক্ষ্যে সবাই কে মনোযোগী হতে হবে।তিনি সবাই কে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।সভায় প্রতিষ্ঠানের বিপনন কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে বক্তব্য দেন মোঃ মেজবা উদ্দিন শিপু।আলোচনা সভায় বিপনন কার্যক্রমের গতি বৃদ্ধি ও টার্গেট পূরণের প্রত্যয় ব্যক্ত করা হয়।এ সময় নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান ও বি সি এল Ceramics এর মার্কেটিং Department এর কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
