ঢাকার গুলশানে WIMA এর বার্ষিক সভা অনুষ্ঠিত

ঢাকার গুলশানে WIMA এর বার্ষিক সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:

এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ঠ শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মরহুমা রোকেয়া আফজাল রহমান প্রতিষ্ঠিত WIMA Limited এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার গুলশান ক্লাবের দরবার হলে ১৭ ডিসেম্বর এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানির ঢাকার গাজীপুরে অবস্থিত Wima Polli Resort-কে Viable করার জন্য বিস্তারিত পর্যালোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগমসহ অন্যান্যরা আলোচনায় অংশ নেয়। ডক্টর হোসনে আরা বেগম বলেন এ প্রতিষ্ঠানটির নানা কার্যক্রম সক্রিয় ও গতিশীল করতে তিনি আপ্রান চেষ্টা করবেন। তিনি আরও বলেন সলকে মিলে চেষ্টা করলে সহজে প্রতিষ্ঠানের নানা কাজে গতি ফিরবে। আলোচনা শেষে টিএমএসএস এই মহতি কাজে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।  Wima Limited-এর বার্ষিক সাধারণ সভায় ঢাকা মহানগরে বসবাসকারী সমাজ সেবিকা ক্ষমতাধর ৩৩ পরিবারের মহিলা সদস্যর সক্রিয় ভাবে অংশ গ্রহণকারীরা উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট সকলের ব্যক্তিগত সহকারী ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: