ঢাকার উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়নে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণের ৫ম ব্যাচের শুভ উদ্বোধন

শেয়ার করুন:

এ কে খান :

ঢাকার উত্তরার ১ আর্মড পুলিশ ব্যাটালিয়নে পুলিশ অফিসার ও ফোর্সের ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের ৫ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ সেপ্টেম্বর ব্যাটালিয়ন দপ্তরে এ প্রশিক্ষণ কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন ১ এপিবিএন-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোঃ আব্দুল লতিফ। উদ্বোধনী অনুষ্ঠানে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন ১ এপিবিএন-এর সহ-অধিনায়ক পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন। এছাড়া ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থী সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোঃ আব্দুল লতিফ বলেন, জাতীয় কিংবা স্থানীয় যেকোনো নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশাগত দায়িত্ব। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, দক্ষতা এবং ধৈর্য্যের সাথে নির্বাচনী দায়িত্ব পালনে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সহ-অধিনায়ক পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও কৌশল মাঠে বাস্তবায়নের মাধ্যমে এক্সেপশনাল পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। সঠিক আইনি প্রক্রিয়া ও সতর্কতার সাথে আইনশৃঙ্খলা রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। জানা গেছে, আসন্ন নির্বাচনসমূহে পেশাগত দক্ষতা বৃদ্ধি, জরুরি পরিস্থিতি মোকাবিলা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে এই বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।পর্যায়ক্রমে ব্যাটালিয়নের সকল স্তরের সদস্যদের এই প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।

শেয়ার করুন: