ঢাকায় সোনালী ব্যাংকের এমডি’র সাথে ডক্টর হোসনে আরা বেগমের মতবিনিময়

শেয়ার করুন:

এ কে খান :

ঢাকায় সোনালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শওকত আলী খান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম। ব্যাংকের প্রধান কার্যালয়ে ৩১ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ কালে উভয়ের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যম সৌহার্দ পূণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় ড.হোসনে-আরা বেগম বলেন, বাংলাদেশের প্রথম ও শীর্ষ সারির এনজিও যা মূলত শিশু ও নারী উন্নয়ন, মহিলার ক্ষমতায়নে সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওগত আলী খান কে আরও বলেন টিএমএসএসের অনুকূলে অন্যতম অর্থায়নকারী সোনালী ব্যাংক বাংলাদেশের কৃষি ও কৃষিজাত পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঋণ প্রবাহ সহজ, সরল ও সুদের হার নমনীয় করে উপযোগী করে পরীক্ষিত ও বিশ্বস্ত এনজিওদের মাধ্যমে ঋণ প্রবাহের দ্বারা গ্রীন হাউজ সৃষ্টি করে বারো মাসেই আবহাওয়া উপযোগী ও সহনীয় বিভিন্ন জাতের ফসলাদি, বিশেষ করে রসুন, পেঁয়াজ, আদা, মরিচ, মেথি-ফিরিঙ্গি, ধনিয়া, কাড়িপাতা ইত্যাদি মসলা জাতীয় Crop Intensive আদলে অল্প জমিতে বহুমুখী ফসল উৎপাদনের দ্বারা দেশকে আমদানি শূন্য করা সম্ভব। টিএমএসএস উইমেন এ্যাগ্রোটেক টিস্যু ল্যাবে রোগমুক্ত অধিক ফলনশীল বারো মাসী ফসলকারী কৃষক পরিবারকে টিস্যু, মূলধন Available করা দরকার। ফলে কৃষিজাত উৎপাদন বাড়লে খাদ্য সামগ্রীর দাম কমবে। তিনি আলোচনায় ব্যবস্থাপনা পরিচালকে বাংলাদেশের মধ্যে স্থাপিত একমাত্র টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব, ১০০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল, পাঁচ তারা হোটেল মম-ইন, টিএমএসএসের ইকোপার্ক সমৃদ্ধ বিনোদন জগৎ পরিদর্শনের জন্য বগুড়ায় আসার আহ্বান জানালে তিনি কোন এক বিশেষ সময়ে বগুড়ার টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করার সম্মতি জানান। পরিশেষে টিএমএসএসে নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম মাননীয় এমডিকে সামান্য উপহার, টিএমএসএসের প্রকাশনা ও প্রস্তাবনা সম্বলিত একটি পুস্তক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের  উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: