ঢাকায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় বগুড়ায় দোয়া মাহফিল

শেয়ার করুন:

ঢাকায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় বগুড়ায় দোয়া মাহফিল

এ কে খান :
ঢাকার উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় টিএমএসএস পরিচালিত মম-ইন বিনোদন জগতে অবস্থিত ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমীর উদ্যোগে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বিমান দুঘটনার এই হৃদয় বিদারক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমী কর্তৃক আয়োজিত মঙ্গলবার বাদ আছর অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে একাডেমীর কর্মকর্তা, কর্মচারী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করার পাশাপাশি তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। দোয়া মাহফিলে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম, টিএমএসএসের সেক্টর প্রধান ও উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান, টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম, পরিচালক সাজ্জাদুল বারী সুমন, টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তাগন ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা দুর্ঘটনায় নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেন এবং এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তৃতা কালে ডক্টর হোসনে-আরা বেগম বলেন “এই অকাল প্রয়াণ আমাদের সকলকে শোকাহত করেছে। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আল্লাহ তা’আলার কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি।” তিনি আরও বলেন, এই কঠিন সময়ে সকলের উচিত শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। দেশবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন নির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন এবং ড.এনামুল হক আট এন্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ মোঃ আঃ হান্নান।

শেয়ার করুন: