মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলায় জাতীয় পার্টির (জাপা নেতা) সাবেক চেয়ারম্যান ও রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সাবেক জাতীয় পার্টির এমপি হাফিজউদ্দীনের মিল চাতালে এ সভায় আয়োজন করা হয়েছে।উপজেলা জাপার সহ-সভাপতি দবিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক এমপি হাফিজউদ্দীন আহমেদ।বিশেষ অতিথির বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, পৌর জাপার আহবায়ক অধ্যাপক তৈয়ব আলী, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন, পৌর ওয়ার্ড কান্সিলর কামরুজ্জামান, ভোমরাদহ ইউনিয়ন জাপার সভাপতি আবু হোসেন মিস্টার, পীরগঞ্জ ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সেনগাঁও ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা জাতীয় যুবসংহতির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম প্রমূখ।পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনান্য খবর
নেপালের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হচ্ছে
বাংলাদেশ ও নেপালের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু করার প্রস্তুতি নেয়া হচ্ছে। এ লক্ষ্যে রেলওয়ে ট্রানজিট চুক্তি সংক্রান্ত একটি সমঝোতা…
সমন্বিত প্রচেষ্টায় করোনা নিয়ন্ত্রণে
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সবার সমন্বিত প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। যদি আবারও কঠোর…
বিপর্যয় ঠেকাবে ॥ প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ
সঠিক বাস্তবায়ন ও তদারকি চান খাতসংশ্লিষ্টরা প্যাকেজ বাস্তবায়নে পৃথক তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক রহিম শেখ ॥ করোনা মোকাবেলায়…
