মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। রেলের কালোবাজারী টিকিট বন্ধ, অনিয়ম বন্ধ, যাত্রী হয়রানি বন্ধের প্রতিবাদে এবং আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ঠাকুরগাঁওয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২০ জুলাই) শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলায় সচেতন নাগরিক ও ভুক্তভোগী ছাত্র ছাত্রীবৃন্দের আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের ও জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, জেলা জাসদের সভাপতি অধ্য রাজিউর রহমান, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা ওবায়দুল্লাহ মাসুদ, জেলা সিপিবির সহ সাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু, সদর উপজেলা সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, কলামিস্ট ও সাংবাদিক আজমত রানা, সাংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু। বক্তারা অবিলম্বে টিকেটের কালোবাজারী টিকিট বন্ধ, রেলের অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধের আহবান জানান। এছাড়াও ঠাকুরগাঁও স্টেশনে টিকিট সংখ্যা বৃদ্ধিরও দাবি জানান। রেলের অব্যবস্থাপনা ও কালবাজারী বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারী দেওয়া হয় প্রতিবাদ সভায়।
অনান্য খবর
যোগ্য নেতৃত্বেই একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে” – রংপুর রেঞ্জ কমান্ডার
এ কে খান : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস বলেছেন…
বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
আঃ খালেক পিভিএম,পাবনা উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের…
ভূমিহীনদের গৃহ প্রদান মানবাধিকার প্রতিষ্ঠায় মাইলফলক
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গৃহহীন ভূমিহীনদের গৃহ প্রদান মানবাধিকার প্রতিষ্ঠায় অনন্য মাইলফলক। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নে বিভিন্ন…
