মাহাবুব আলম, (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের জেলা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মঙ্গলবার (৯ আগস্ট) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।এ উপলক্ষে এদিন সকালে পৌরশহরের গোবিন্দনগর ওরাওপাড়াস্থ নিজস্ব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই কার্যালয় প্রাঙ্গণে এসে সমাবেশ করে।সমাবেশে নারী ঐক্য উন্নয়ন সংঘ’র নির্বাহী পরিচালক দীপালী খালকো দীপার সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী ঐক্য উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক খুকু খালকো, সহ-সাধারণ সম্পাদক সাথী আক্তার, সাংগঠনিক সম্পাদক ব্রিজিতা তীরকি প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আরো কয়েকটি সংগঠনের সভাপতি- সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আদিবাসি শিল্পি ও নারী পুরুষেরা এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
অনান্য খবর
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের পাইলট পাইলিং উদ্বোধন
ঢাকা টু আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২০২৬ সালের জুন মাসের মধ্যেই শেষ হবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ…
হবিগঞ্জে জনপ্রিয় ভাসমান সবজি চাষ
হবিগঞ্জে জনপ্রিয় ভাসমান সবজি চাষ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জেরবানিয়াচংয়ে জনপ্রিয় হয়ে উঠছে ভাসমান সবজি চাষ। অনেকেই মজা পুকুর বা ডোবায় কচুরিপানা স্তুুপ…
দেশের উন্নয়নে পাকিস্তানকে ছাড়িয়েছে বাংলাদেশ
অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের কারণে পাকিস্তানের কবল থেকে মুক্তির জন্য সংগ্রাম করা বাংলাদেশ এখন উন্নয়নের দিক থেকে দেশটিকে…
