
প্রেসিডেন্টের নির্বাহী আদেশে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার পর একে স্বাগত জানাচ্ছেন বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকেরা।
টিপিপি বাস্তবায়িত হলে মার্কিন বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ প্রতিযোগীতায় পিছিয়ে পড়বে বলে একটি শঙ্কা তৈরি হয়েছিল।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২ টি দেশের মধ্যে মুক্ত বাণিজ্য স্থাপনের উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল টিপিপি। শুল্কমুক্ত সুবিধার পাশাপাশি এই দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক, এমনকি আইনকানুন তৈরির ক্ষেত্রেও একটি একক নীতি নেয়ার মত জটিল বিষয় এসেছে এই টিপিপি-তে।

