পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, হযরত মুহম্মদ (সা.) সবাইকে একসঙ্গে নিয়ে এসে একটি জাতি গঠন করতে তিনি কী করেছেন, তা দেখতে হবে। ইসলামের ইতিহাসের দিকে তাকিয়ে অনুসরণ করলেই দেশের বিভিন্ন উপজাতিকে আমরা একটি জাতিতে পরিণত করতে পারব।
দেশটির রাওয়ালপিন্ডিতে দেশটির ৫৩তম প্রতিরক্ষা দিবস ও ১৯৬৫ সালের যুদ্ধে নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইমরান খান এসব কথা বলেন।
তিনি আরো বলেন,এ জাতি তখনই জাগ্রত হবে, যখন একজন গরিব মানুষও দেখবেন, তার সন্তান সরকারি খরচে ভালোমানের পড়াশোনা করতে পারছেন। এ শিক্ষার মাধ্যমেও তারা জীবনের সফলতা অর্জন করতে পারবেন।
ইমরান খান বলেন, গত কয়েক সপ্তাহ দেশ যেসব সমস্যার মোকাবেলা করছে, তার ওপরে বিভিন্ন উপস্থাপনা দেখেছি। আমি আপনাদের বলতে পারি, একটি জাতিতে পরিণত হয়ে আমরা ফের জেগে ওঠতে পারব।
এসময় পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়াসহ অন্য সেনা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
