চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় শ্রীবরদী পৌরসভার সাবেক কাউন্সিলর হবি গ্রেপ্তার

শেয়ার করুন:

শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর জেলার শ্রীবর্দী সাতানি এলাকায় অটোরিকশায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলার আসামী সাবেক কাউন্সিলর হাবিবুল্লাহ হাবি (৪৫)’কে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
আজ ৩ ফেব্রুয়ারী বিকেলে র‌্যাব-১৪ শ্রীবরদী পৌরসভার সাতানি মথুরাদীর নিজ বাড়ী হতে হাবিকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃত হাবিবুল্লাহ হাবি শ্রীবরদী পৌরসভার সাতানি মথুরাদী মহল্লার মৃত হাফিজ উদ্দিনের ছেলে ও শ্রীবরদী পৌরসভার সাবেক কাউন্সিলর। 
র‌্যাব ও পুলিশ সূত্রে জানাযায়, শেরপুরের শ্রীবরদীর সাতানি এলাকার নতুন বাসস্ট্যন্ডে চাঁদা দাবীকে কেন্দ্র করে গত ১১ জানুয়ারি অটোরিক্সা চালকদের নিকট হইতে চাঁদা দাবী করলে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে আসামী মোঃ হাবিবুল্লাহ হাবি (৪৫) দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অটোরিকশা চালক শেখদি গ্রামের মোঃ শাহাজাহানকে কুপিয়ে গুরুত্বর আহত করে। প্রথমে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরবর্তীতে ভিকটিমের বাবা মোঃ ইদ্রিস আলী বাদী হয়ে শ্রীবর্দী থানায় একটি মামলা দায়ের করেন।এঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শ্রমিক এবং এলাকাবাসীরা শ্রীবরদীতে বিক্ষোভ ও মানব বন্ধন করে।এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানী অধিনায়ক মেজর আবরার ফয়সাল সাদী হবিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন: