ফিরোজ মিয়া, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে দ্বিতীয় ধাপে ৩টি উপজেলায় শান্তিপ‚র্ণভাবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই (২১মে) মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল থেকে গণনা শেষে রাত সাড়ে এগারোটার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নীং কর্মকর্তারা।
নির্বাচনে সদর উপজেলা থেকে সাবেক এমপি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. জাফর আলীর দ্বিতীয় পুত্র জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম রতন আনারস প্রতীক নিয়ে ৫২হাজার ৪৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৯হাজার ৮৩ভোট।
অপরদিকে রাজারহাট উপজেলায় ৩৮হাজার ২৩ভোট পেয়ে পুণরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নুর মো. আক্তারুজ্জামানকে ১৯হাজার ৪৬৬ভোটে পরাজিত করেন। তিনি আনারস প্রতীক নিয়ে ভোট পান ১৮হাজার ৫৫৭ভোট।
এছাড়া উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আ. লীগের সাবেক নেতা ও সাবেক আওয়ামীলীগের দলীয় এমপি আমজাদ হোসেন তালুকদারের ছেলে সাজাদুর রহমান তালুকদার সাজু আনারস প্রতীক নিয়ে ৫০হাজার ৪৬৪ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৫হাজার ৮৪ভোট পেয়ে পরাজিত হন।
কুড়িগ্রাম সদরে রতন, রাজারহাটে বাপ্পি, উলিপুরে সাজু নির্বাচিত
