বরিশালের হিজলা উপজেলার কলেজছাত্রী আসপিয়া ইসলামকে ঘরসহ পুলিশে চাকরির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
তিনি জানান, ‘প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ফোন দিয়ে জানিয়েছেন আসপিয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। তিনি আসপিয়ার স্থায়ী ঠিকানা এবং চাকরির জন্য তাকে সরকারি জমিতে ঘর নির্মাণ করে দেয়ার নির্দেশ দিয়েছেন। আর জেলা পুলিশের চলমান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা অনুযায়ী তাকে চাকরির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক।
