মানবিক সহায়তার আওতায় আফগানিস্তানে খাবার ও ওষুধ সরবরাহের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়েছে।ইসলামাবাদে পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি অধিবেশনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন। আফগানিস্তানের ক্রমবর্ধমান মানবিক সংকটের প্রেক্ষাপটে এ জরুরি বৈঠক আহ্বান করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, আফগানিস্তানে অংশগ্রহণমূলক আর্থ-সামাজিক উন্নয়ন নির্বিঘ্নে চলবে। যার মধ্য দিয়ে সেদেশের সর্বস্তরের মানুষ দেশের সংস্কার ও আঞ্চলিক শান্তি বজায় রাখার প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তিনি দেশটির বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে খাবার, আশ্রয় ও সামাজিক সেবার ব্যাপক সংকট থাকায় অর্থনৈতিক ও মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।পররাষ্ট্রসচিব আরো বলেন, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এ প্রেক্ষাপটে আফগানিস্তানের পুনর্গঠন ও আঞ্চলিক শান্তির স্বার্থে অংশগ্রহণমূলক উন্নয়নে জোর দিয়েছেন তিনি।মাসুদ মিন মোমেন বলেন, আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ অংশীদার হতে পারে। এ অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চায়। তিনি জরুরি অধিবেশন আহ্বানের জন্য ওআইসির ভূমিকার প্রশংসা করার পাশাপাশি আফগানিস্তানের জনগণের সহায়তার জন্য জোট ও জোটের বাইরে সহযোগিতা বাড়াতে নেতাদের প্রতি আহ্বান জানান।
অনান্য খবর
শীর্ষে যাবে রফতানিতে ॥ গার্মেন্টস শিল্পে ঈর্ষণীয় সাফল্য
স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের এই অর্জনে অভিভূত আন্তর্জাতিক বিশ্ব ৪ লাখ টাকা থেকে এখন বছরে রফতানি হচ্ছে ২ লাখ ৯০…
মানুষের দোরগোড়ায় বিদ্যুৎ
এবার গ্রাহকের দোরগোড়ায় যাচ্ছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিটি তার গ্রাহককে দ্রুত সময়ের মধ্যে…
জায়েদা খাতুন গাজীপুর সিটি মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত
পাবনা, ২৬ মে, ২০২৩ ( ডেস্ক ) : গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন…
