দেশের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা পাচ্ছেন জামাল ভূঁইয়া, মারিয়া মান্ডারাসহ ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দলের সদস্যরা। আজ সকাল ১০টায় তিন দলের প্রায় ৬৬ জন ক্রীড়াবিদ ও ২২ কর্মকর্তা প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করবেন বলে গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। স্বাধীনতার ৫০তম বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় সাফল্য এনেছেন নারী ফুটবলাররা। ২০২১ সালের ডিসেম্বরে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিলেন মারিয়া মান্ডা-তহুরা খাতুনরা। ২০২০ সালে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক সিরিজে নেপাল জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ জাতীয় দল এক ম্যাচে জয় পেয়ে এবং অন্যটিতে ড্র করে ট্রফি জিতে নেয়। নেপালের বিপক্ষে ওই সিরিজ জয়ের জন্য জামাল ভূঁইয়া বাহিনী পাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা। পুরুষ ও নারী ফুটবল দলের পাশাপাশি সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত চারজাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকেও দেয়া হবে সংবর্ধনা। একই অনুষ্ঠানে তিন দলের ক্রীড়াবিদ ও কর্মকর্তারা পাবেন এই সংবর্ধনা।
অনান্য খবর
আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র কারও পক্ষ নেবে না
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কারও পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। গতকাল বাংলাদেশ…
টিকা পেতে চীনের নেতৃত্বে ৬ দেশের জোটে বাংলাদেশ
করোনার টিকা পেতে দক্ষিণ এশিয়ার ৬টি দেশ নিয়ে জরুরি ভিত্তিতে চীনের উদ্যোগে নতুন প্ল্যাটফর্মে যোগ দিচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (২৭ এপ্রিল)…
বন্যা, গুজব ও ডেঙ্গু বিষয়ে তথ্য অধিদফতরের মিডিয়া সেল
দেশের বন্যা পরিস্থিতি, গুজব ও ডেঙ্গু জ্বরের চিকিৎসা বিষয়ে করণীয় সম্পর্কে মিডিয়া সেল চালু করেছে সরকার। তথ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে…
