শেরপুর জেলা প্রতিনিধি :‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানে আগামী শনিবার শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হবে। এই ক্যাম্পেইনে জেলার দুটি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে ২লাখ ৩৯হাজার ৮২৭জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১৩ মার্চ দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন মুহাম্মদ শাহীন।তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ২৭হাজার ৩৩৪জন শিশুকে একটি নীল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ১২হাজার ৪৯৩জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।
অনান্য খবর
‘পদ্মা’, ‘মেঘনা’ নামে হচ্ছে দুই নতুন বিভাগ
বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ ও চট্টগ্রামের ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ নামে দুটি নতুন বিভাগ হচ্ছে বলে আভাস পাওয়া…
বিশ্ব রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ
প্রথমবারের মতো বিশ্ব রোবট অলিম্পিয়াডে (ডব্লিউআরও) অংশ নিচ্ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার শুরু হওয়া এ অলিম্পিয়াডের মূল পর্বে দেশের দুটি টিম…
একতরফা ভোট: ১৫ ফেব্রুয়ারি নিয়ে সরব আ. লীগ, চুপ বিএনপি
২৫ বছর আগের সেই নির্বাচনের তথ্য পরিসংখ্যান কিছুই নেই নির্বাচন কমিশনের কাছে। ফ্রিডম পার্টির হয়ে ভোটে দাঁড়ানো বঙ্গবন্ধুর খুনি শাহরিয়ার…
