শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পার্শ্বে একটি ধানক্ষেত থেকে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোরিকশা চালক আব্দুল লতিফ শেরপুর সদর উপজেলার কুমড়ি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক। আজ ২১ এপ্রিল সকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, আজ সকালে শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পার্শ্বে একটি ধান ক্ষেতে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। শেরপুর সদর থানা পুলিশের নিকট খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশের ধারণা তাকে শ্বাসরুদ্ধকরে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। পরে তার পরিচয় পায় পুলিশ। নিহত ব্যক্তি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়িকাটাজান গ্রামের বাসিন্দা। শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িত যে বা যারাই জড়িত হউক না কেন তাকে খুঁজে বের করা হবে।
অনান্য খবর
তথ্যপ্রযুক্তির ব্যবহারে বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত বাংলাদেশ
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, তথ্য-প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত। যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারে…
বগুড়ার টিএমএসএস নার্সিং কলেজের শিক্ষার্থীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন
বগুড়ার টিএমএসএস নার্সিং কলেজের শিক্ষার্থীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন আব্দুল খালেক পিভিএম : উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয়…
জরুরি প্রয়োজনে শিশু-কিশোরীদের পাশে `হেল্পলাইন ১০৯৮`
বাংলাদেশ সরকার শিশু অধিকারে সর্বোচ্চ সোচ্চার ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে শিশু অধিকার এবং শিশুদের মৌলিক…
