মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মৎস অফিসে ২৪ জুলাই থেকে জাতীয় মৎস সপ্তাহ পালন উপলক্ষে শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা মৎস অফিসার ও জাতীয় মৎস সপ্তাহ ‘২২ বাস্তবায়ন উপজেলা কমিটি, রাণীশংকৈল সদস্য সচিব রাকিবুল ইসলাম ও সহকারী মৎস্য অফিসার আব্দুল জলিল এ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে রাকিবুল ইসলাম লিখিত বক্তব্যে বাংলাদেশে মৎস সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এই সাথে তিনি রাণীশংকৈল উপজেলার মৎস চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্যও দেন।উপজেলার মৎস সম্পদ উন্নয়নে জনগণকে আরো সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে তিনি উপস্থিত সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অনান্য খবর
প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর হবে বহুমাত্রিক
গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ৯ থেকে ১৩ নভেম্বর প্যারিস সফর…
বন্যার্তদের সহযোগিতায় চাল, ডাল, তেল, লবণ, চিনি যা দরকার সবই দেয়া হবে :: বগুড়া ও গাইবান্ধায় ত্রাণ বিতরণকালে প্রধানমন্ত্রী
শনিবার সকল রাস্তা যেন এক হয়ে মিশে গেল যমুনা তীরের বগুড়া সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠে। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ…
পাবনা শহরে বেলুন ও পায়রা উড়িয়ে বইমেলা উদ্বোধন
পাবনা শহরে রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অমর একুশে বইমেলা উদযাপন পরিষদের আয়োজনে শনিবার ১লা ফেব্রুয়ারি সন্ধ্যায় বেলুন ও পায়রা…
